ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ ও নতুন কমিটি নিয়ে আশাবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ ছবির ক্যাপশন: কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ
শাহ আলম, নিজস্ব প্রতিবেদক:-
কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের নবগঠিত উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সাধুসংঘের সম্মানিত সভাপতি হরিমোহন পাল ও   সম্পাদক রেজাউল করিম কেন্দ্রীয় সাধু পরিষদের সভাপতি সাধু আসাদুজ্জামান ও সম্পাদক সাধু দুলাল মাস্টার এবং কেন্দ্রীয় সাধুসংঘ পাঠাগারের সভাপতি শাহানুর রহমান 

সংগঠন সংশ্লিষ্টদের মতে, সমাজে সুপরিচিত, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এই উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। তাঁদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও সাংগঠনিক প্রজ্ঞা সাংস্কৃতিক জোটকে একটি সুসংগঠিত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, শিল্পী খোকনকে সভাপতি এবং মিজান বাড়ারিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগ, সাংগঠনিক দক্ষতা এবং উপদেষ্টা মণ্ডলীর সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোট দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের অভিমত, একটি সংগঠনের সফলতা নির্ভর করে দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা এবং অভিজ্ঞ উপদেষ্টাদের সঠিক দিকনির্দেশনার ওপর। সে দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের বর্তমান উপদেষ্টা পরিষদ ও নবগঠিত কমিটি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

তারা আরও মনে করেন, নতুন এই নেতৃত্ব দেশের লোকসংস্কৃতি, লালন দর্শন, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি, নতুন প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম জানান, ঐক্য, নিষ্ঠা, স্বচ্ছতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে ধারণ করে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোট ভবিষ্যতে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে কাজ করবে। 

নতুন উপদেষ্টা মণ্ডলী এবং ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।